রাজবাড়ীর পাংশা পৌরসভা এলাকায় পৃথক দুই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনটি ব্যবসায়িক প্রতিষ্ঠান ও একটি বসতঘর পুড়ে ছাই হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) গভীর রাত এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাত আনুমানিক ২টার দিকে পাংশা উপজেলা পরিষদের সামনে পরপর তিনটি দোকানে আগুন লাগে। ক্ষতিগ্রস্তরা হলেন- আব্দুল মজিদ মোল্লার ফার্নিচারের দোকান, শহিদুল ইসলামের চায়ের দোকান এবং আরিফ বিশ্বাসের চায়ের দোকান।
খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর পাংশা স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এতে আব্দুল মজিদ মোল্লার ফার্নিচারের দোকানে আনুমানিক ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষতি হয়। শহিদুল ইসলামের দোকানে প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকা এবং আরিফ বিশ্বাসের দোকানে প্রায় ৮০ থেকে ৯০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
দোকানদার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে একই দিন দুপুর আনুমানিক ১২টা দিকে পাংশা পৌরসভার মাগুরাডাঙ্গি আব্দুল মোড়ে খালেক শেখের বাড়িতে আগুনের ঘটনা ঘটে। এতে একটি বসতঘর পুড়ে যায়।
সংবাদ পেয়ে পাংশা ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় নগদ ১ লাখ টাকাসহ মোট প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বাড়ির মালিক খালেক শেখ। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!