নির্বাচন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফুলের তোড়া পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন মিজানুর রহমান মিনু।   ছবি: আরটিএনএন

রাজশাহী-২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফুলের তোড়া পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন মিজানুর রহমান মিনু। 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীদের মাধ্যমে এ শুভেচ্ছা পাঠান তিনি। 

নবনির্বাচিত সাংসদের পক্ষ থেকে ফুলের তোড়া পৌঁছে দেওয়া হয় ১৭টি হলের প্রভোস্টের কাছে। এসময় শাখা ছাত্রদলের সহ-সভাপতি মেহেদি হাসান খাঁন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. কাদিরুল ইসলাম কনিক, সহ-প্রচার সম্পাদক ইসতিয়ার মোহাম্মদ তামিম, মাদার বখশ হলের সিনিয়র সহ-সভাপতি সুজন হোসাইন জীবন, শহীদ শামসুজ্জোহা হলের সাংগঠনিক সম্পাদক, মো. মাহিদুল ইসলাম শাওন উপস্থিত ছিলেন।