রাজশাহীর নবনিযুক্ত জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেছেন, রাজশাহী একটি অপার সম্ভাবনাময় জেলা। প্রশাসনের পাশাপাশি সাংবাদিকেরা যদি উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে গঠনমূলক ভূমিকা রাখেন, তবে জেলার সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
রোববার (৫ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে রাজশাহীর বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, জেলা প্রশাসন সব ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে।
তিনি আরও বলেন, আপনাদের সহযোগিতা ও গঠনমূলক সমালোচনাই আমাদের কাজের শক্তি জোগাবে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার হলে জনগণের সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব হবে।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকেরা জেলার বিদ্যমান বিভিন্ন সামাজিক সমস্যা, উন্নয়ন প্রকল্পের ধীরগতি এবং গণসেবার মানোন্নয়নের বিষয়ে সুনির্দিষ্ট পরামর্শ ও মতামত তুলে ধরেন। জেলা প্রশাসক মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন এবং চিহ্নিত সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহীর স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. জাকিউল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী। এ ছাড়া সভায় জেলার বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
প্রশাসন ও গণমাধ্যমের মধ্যকার এই সেতুবন্ধন রাজশাহীর উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!