জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি আমন্ত্রণ গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ফেসবুক পোস্টে এ তথ্য জানান এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে গিয়ে তার হাতে আমন্ত্রণপত্র তুলে দেন আখতার হোসেনসহ এনসিপির তিন নেতা।
ফেসবুক পোস্টে আখতার হোসেন উল্লেখ করেন, ‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’—এই প্রতিপাদ্য সামনে রেখে এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে। রাজধানীর ধানমন্ডি আবাহনী মাঠে ইফতার মাহফিলের মধ্য দিয়ে মূল কর্মসূচির সূচনা হবে।
তিনি আরও জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ‘বিপ্লব | বিকল্প | বিনির্মাণ’—এই মূলমন্ত্র ধারণ করে ২৮ ফেব্রুয়ারি আয়োজিত ইফতারে জুলাই শহীদ পরিবার, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের নেতা, গণমাধ্যমকর্মী, অ্যাক্টিভিস্ট এবং সারাদেশের জেলা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবরা অংশ নেবেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!