নরসিংদীর মহিষাশুড়ায় সংঘটিত কিশোরী ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন। সংগঠনটি ধর্ষক ও খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ ও সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে দলটির নেতারা বলেন, নরসিংদীর মহিষাশুড়ায় সংঘটিত সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের নয়, পুরো জাতির জন্য লজ্জাজনক এবং নিরাপত্তাহীনতার বহিঃপ্রকাশ। এ ধরনের ঘটনা সমাজে নৈতিক অবক্ষয়ের ভয়াবহ চিত্র তুলে ধরে। অপরাধীরা বারবার কঠোর শাস্তি এড়িয়ে যাওয়ায় তারা আরও বেপরোয়া হয়ে উঠছে বলেও মন্তব্য করেন তাঁরা।
নেতারা আরও বলেন, ধর্ষণ ও হত্যা মানবতা, নৈতিকতা ও সভ্যতার পরিপন্থী ঘৃণ্যতম অপরাধ। নারীর সম্মান ও নিরাপত্তা রক্ষায় রাষ্ট্র, সমাজ ও পরিবারকে সমন্বিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আইন প্রয়োগকারী সংস্থাকে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা। ইসলামী শরীয়াহ ও প্রচলিত আইনের আলোকে এ ধরনের অপরাধের দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।
বিবৃতিতে অবিলম্বে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার, দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ এবং নিহত কিশোরী আমেনার পরিবারের পুনর্বাসনের দাবি জানানো হয়। একই সঙ্গে তদন্তে ধীরগতি, প্রশাসনিক গাফিলতি বা প্রভাব বিস্তারের কোনো চেষ্টা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, মাধবদী উপজেলায় এক কিশোরীকে তার সৎ বাবার কাছ থেকে ‘ছিনিয়ে নিয়ে’ হত্যা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। ১৫ বছর বয়সী ওই কিশোরীকে প্রায় ১৫ দিন আগে ধর্ষণ করা হয়েছিল বলে পরিবারের দাবি। বৃহস্পতিবার সকালে মাধবদী থানার কোতালিরচর দড়িকান্দী এলাকার একটি সরিষা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
দেশে চলমান খুন, সন্ত্রাস ও নারী নির্যাতনের ঘটনার বিরুদ্ধে রাজপথে, সামাজিক ও আইনি পর্যায়ে ঐক্যবদ্ধ ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনের নেতারা।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!