ইসলামী আন্দোলন বাংলাদেশের মহিলা বিভাগের সভানেত্রী মিসেস নুরুস সাবিহা বলেছেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা সমাজে দীর্ঘদিন ধরে অন্তস্রোতের মতো বিরাজমান থাকলেও সাম্প্রতিক সময়ে তা নৃশংসতার মাত্রা ছাড়িয়ে গেছে। এ প্রবণতা রোধে অপরাধীদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করার পাশাপাশি তা দৃশ্যমান করতে হবে।
মঙ্গলবার (৩ মার্চ) এক বিবৃতিতে তিনি বলেন, বিচারহীনতার সংস্কৃতি অপরাধীদের উৎসাহিত করছে। অপরাধ সংঘটনের পর সাময়িক আলোড়ন সৃষ্টি হলেও দীর্ঘসূত্রতা ও আইনি দুর্বলতার কারণে অনেক ক্ষেত্রে বিচার কার্যকর হয় না। এতে অপরাধীরা আইনের ফাঁকফোকর ব্যবহার করে পার পেয়ে যায়।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় সাত বছরের শিশু জান্নাতুল নিশা ইরা হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন নুরুস সাবিহা।
তিনি বলেন, শ্বাসনালি কেটে হত্যার মতো বর্বর ও নির্মম ঘটনার সাক্ষী হতে হলো জাতিকে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পাপিষ্ঠদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব হওয়া উচিত।
তিনি আরও বলেন, বিচার প্রক্রিয়ার ধীরগতি ও দুর্বলতা অপরাধ দমনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আইন ও বিচার ব্যবস্থার কাঠামোগত সংস্কার ছাড়া এমন নৃশংস ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!