ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, ইরানে মার্কিন-ইজরাইলী হামলায় গোটা মধ্যপ্রাচ্য উত্তপ্ত হয়ে উঠেছে। এক্ষেত্রে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে আরো কার্যকর উদ্যোগ নিতে হবে।
মঙ্গলবার (৩ মার্চ) ইসলামী আন্দোলন বাংলাদেশের নিয়মিত বৈঠকে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের লক্ষ লক্ষ নাগরিক মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কাজ করে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মিসাইল হামলা হচ্ছে। যুদ্ধ পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে পারে বলে আশংকা হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রবাসীদের জীবিকা ও জীবন নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। আমরা সরকারের প্রতি আহবান করবো, উদ্ভুত পরিস্থিতিতে প্রবাসীদের জীবন ও জীবিকা রক্ষায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিন।
যুদ্ধের অভিঘাত নিয়ে আশংকা প্রকাশ করে অধ্যক্ষ ইউনুস আহমদ বলেন, বাংলাদেশের অর্থনীতির সঞ্জীবনী রেমিটেন্সের প্রবাহ এই যুদ্ধে ক্ষতিগ্রস্ত হবে, জ্বালানী সরবরাহসহ বহুমাত্রিক অর্থনৈতিক অভিঘাত আসবে। এসব মোকাবিলায় বাস্তবভিত্তিক পদক্ষেপ আশা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন দলের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান, আহমদ আব্দুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!