সৌদিতে চাঁদ দেখা গেছে, আজ থেকে রোজা শুরু।
সৌদিতে চাঁদ দেখা গেছে, আজ থেকে রোজা শুরু।   ছবি: সংগৃহীত

সৌদি আরবে শুরু হয়ে গেছে পবিত্র রমজান মাস। গতকাল (মঙ্গলবার )সন্ধ্যায় ১৪৪৭ হিজরি সনের রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় দেশটির সরকার মহিমান্বিত এ  মাস শুরুর ঘোষণা দেয়। 

সৌদিভিত্তিক ‘হারামাইন’ নামে ওয়েবসাইট থেকে বলা হয়েছে, “সৌদি আরবে আনুষ্ঠানিকভাবে নতুন চাঁদের দেখা মিলেছে। ফলে আজ রাত থেকে ১৪৪৭ হিজরির পবিত্র রমজান মাস শুরু।”

তারা আরও বলেছে, “মহান আল্লাহ তায়ালা আমাদের সিয়াম, কিয়াম এবং ইবাদত কবুল করুক। এবং তিনি যেন আমাদের এই বরকতময় মাসের মূল্যবান মুহূর্তগুলোকে তাঁর সন্তুষ্টি অর্জনের কাজে ব্যয় করার তাওফিক দান করেন। আমীন।”

সৌদির পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, কাতারও  চাঁদ দেখার ঘোষণা দিয়েছে।

তবে ওমানে চাঁদ দেখা যায়নি। দেশটিতে প্রথম রোজা হবে আগামী বৃহস্পতিবার। 

ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই ও সিঙ্গাপুর, কিরগিজস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান ও আজারবাইজানেও চাঁদ দেখা যায়নি।  এসব দেশেও প্রথম রোজা হবে বৃহস্পতিবার।

সাধারণত, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজা শুরুর পরের দিন বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রোজা শুরু হয়। সে হিসেবে বাংলাদেশে রমজান মাস শুরু হবে আগামী ১৯ ফেব্রুয়ারি। 

তবে ঐতিহ্যগতভাবে বাংলাদেশ চাঁদ দেখার ওপর ভিত্তি করে রমজান শুরুর ঘোষণা দেওয়া হয়। ইসলামী চন্দ্র বর্ষপঞ্জি অনুযায়ী, রমজানের সূচনা নির্ধারিত হয় হিলাল বা অর্ধচন্দ্র দেখার মাধ্যমে।

সূত্র: গালফ নিউজ

এমআর/আরটিএনএন