মুমিনের প্রতিটি কাজই যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, তা ইবাদত হিসেবে গণ্য হয়। মহানবী (সা.) বলেছিলেন, “নিশ্চয়ই সব কাজ নিয়তের ওপর নির্ভরশীল।” (সহিহ বুখারি, হাদিস: ১)
এজন্য নারীর রান্নাও বিশেষ নিয়ত থাকলে ইবাদতে পরিণত হতে পারে। রমজানের সময় সাহরি বা ইফতার তৈরি করা, পরিবারের জন্য আয়োজন করা, এমনকি ছোটখাটো সাহায্য সবই রোজাদারদের রোজা সম্পাদনে সহায়ক হয়ে নেক আমল হিসেবে গণ্য হয়।
কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, “তোমরা নেক আমল ও তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো।” (সুরা মায়িদা, আয়াত: ২)। ইমাম ইবনে কাসির (রহ.) ব্যাখ্যা করেছেন, মানুষকে নেক কাজে সহায়তা করাও নিজেই নেক আমলের অন্তর্ভুক্ত।
শায়খুল ইসলাম ইবনে তাইমিয়্যা (রহ.) বলেন, “মুমিনের অভ্যাসগত কাজও সৎ নিয়তের কারণে ইবাদতে পরিণত হয়।” সুতরাং রমজানে নারীর রান্না, পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবারের সেবা সবই যদি আল্লাহর সন্তুষ্টি ও নেক কাজে সহযোগিতার উদ্দেশ্যে হয়, তা মহান ইবাদতের অংশে পরিণত হয়।
সিমু/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!