আরব আমিরাতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা, ধর্ম ও জীবন, ঈদুল আদহা, ঈদুল আজহা, সম্ভাব্য তারিখ,
ঈদের অনুভূতি, আমেজ সম্বলিত একটি ছবি।   ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হতে পারে বলে সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, ২৬ মে পালিত হতে পারে আরাফাত দিবস। তবে চাঁদ দেখা সাপেক্ষে এই তারিখ পরিবর্তিত হতে পারে।

দেশটির গণমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী নির্ধারিত সম্ভাব্য তারিখ অনুযায়ী ২৬ মে আরাফাত দিবস পালনের পরদিন ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে জিলহজ মাসের চাঁদ দেখার ওপর।

ঈদুল আজহা উপলক্ষে ২৭ মে থেকে ২৯ মে পর্যন্ত সরকারি ছুটি থাকতে পারে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হলে দেশটির বাসিন্দারা টানা ছুটি ভোগের সুযোগ পাবেন।

মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা ত্যাগ ও কোরবানির শিক্ষা বহন করে। ধর্মীয় বিধান অনুযায়ী, ঈদুল ফিতরের প্রায় দুই মাস ১০ দিন পর এই ঈদ উদযাপিত হয়। তবে ইসলামি ক্যালেন্ডার চন্দ্রনির্ভর হওয়ায় চাঁদ দেখার ওপর ভিত্তি করে প্রতিবছর তারিখ নির্ধারিত হয়।

আরবিএ/আরটিএনএন