নিরাপত্তা সংকটের কারণে বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, এই সিদ্ধান্ত তারা জানিয়েছে আগেই। গতকাল আইসিসিও জানিয়ে দিয়েছে, বিশ্বকাপ খেলতে হলে ভারতেই যেতে হবে বাংলাদেশকে। বিসিবি সভাপতি আমিনুল ইসলামকে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য একদিন সময় দিয়েছে আইসিসি। আমিনুল বলেছেন, তিনি আছেন ‘মিরাকলের’ আশায়।
এর মধ্যেই বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটাররা সেখানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছে একটি সূত্র।
জানা গেছে, ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে কোন পরিস্থিতিতে নেওয়া হয়েছে, তা সরকারের পক্ষ থেকে ক্রিকেটারদের জানানো হবে। তাদের সঙ্গে আলোচনা হবে পরবর্তী পদক্ষেপ নিয়েও।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!