বয়স ৪১ পেরিয়েছে মাত্র কদিন হলো, কিন্তু মাঠের ক্রিস্টিয়ানো রোনালদো যেন সেই চিরচেনা তারুণ্যদীপ্ত। গোলমেশিন থামার কোনো লক্ষণ নেই। রোববার রাতে সৌদি প্রো লিগে আল হাজমের বিপক্ষে জোড়া গোল করে আল নাসরকে ৪-০ ব্যবধানের বড় জয় এনে দিয়েছেন তিনি। সেই সঙ্গে দলকে লিগ টেবিলের শীর্ষে তুলেছেন।
এই ম্যাচে গোল করে রোনালদো গড়েছেন এক অনন্য কীর্তি। ইতিহাসের প্রথম ও একমাত্র ফুটবলার হিসেবে ৩০ বছর বয়স পার করার পর ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন তিনি। ম্যাচের ১৩ মিনিটে প্রথম গোলের মাধ্যমে এই কীর্তি গড়েন, আর ৭৯ মিনিটে দ্বিতীয় গোল করে সংখ্যাটি নিয়ে যান ৫০১-এ। সব মিলিয়ে তার ক্যারিয়ারের মোট গোলসংখ্যা এখন ৯৬৪। অর্থাৎ ১০০০ গোলের জাদুকরী ল্যান্ডমার্ক ছুঁতে তার প্রয়োজন আর মাত্র ৩৬ গোল।
ম্যাচের ১৩ মিনিটে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন রোনালদো। শুরুতে অফসাইডের কারণে গোল বাতিল হলেও ভিএআরের কল্যাণে সিদ্ধান্ত বদলায়। আল নাসরের হয়ে অন্য দুটি গোল করেন কিংসলে কোমান ও অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল। এই জয়ের ফলে ২২ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লিগের শীর্ষে অবস্থান করছে আল নাসর। সমান ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা আল হিলাল গতকাল আল ইত্তিহাদের সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে।
ম্যাচ শেষে ম্যান অব দ্য ম্যাচ রোনালদো সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করে লেখেন, "আমরা যেখানে থাকার যোগ্য, সেখানেই ফিরেছি।" এই মাইলফলক ছোঁয়ার আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে ভূয়সী প্রশংসা পেয়েছেন রোনালদো। সিআর সেভেনকে ‘সর্বকালের সেরা’ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, "রোনালদো, তুমিই সর্বকালের সেরা। আমেরিকা তোমাকে চায়। এভাবেই চালিয়ে যাও—আমরা তোমাকে শিগগিরই এখানে দেখতে চাই।"
আল নাসরের সঙ্গে রোনালদোর চুক্তির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত। তবে গুঞ্জন আছে, তিনি এমএলএসে পাড়ি জমাতে পারেন। ট্রাম্প তাকে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানিয়ে সেই গুঞ্জনে ঘি ঢাললেন কি না, নাকি আসন্ন বিশ্বকাপ প্রসঙ্গে বলেছেন—তা স্পষ্ট নয়। উল্লেখ্য, আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হবে বিশ্বকাপ ফুটবল।
রোনালদো এমএলএসে গেলে যুক্তরাষ্ট্রের ফুটবলপ্রেমীদের জন্য তা হবে এক বিশাল প্রাপ্তি। কারণ, ইন্টার মায়ামিতে খেলছেন তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। একসময় স্পেনে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার হয়ে তারা যে দ্বৈরথ গড়ে তুলেছিলেন, যুক্তরাষ্ট্রের দর্শকরাও হয়তো সেই রোমাঞ্চ উপভোগ করতে পারবেন।
আপাতত আল নাসরে বেশ ফুরফুরে মেজাজেই আছেন রোনালদো। ক্লাবের সঙ্গে সামান্য মনোমালিন্যের গুঞ্জন থাকলেও তা এখন অতীত। মাঠে গোলও পাচ্ছেন নিয়মিত। সৌদি প্রো লিগের চলতি মৌসুমে ২০ ম্যাচে ২০ গোল করে তিনি বুঝিয়ে দিয়েছেন, বয়স তার কাছে কেবলই একটি সংখ্যা।
আরটিএনএন/এআই
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!