ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে চলতি বছরে প্রথমবার মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। আসন্ন এই সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দল থেকে বাদ পড়েছেন নুরুল হাসান সোহান, জাকের আলি, শামীম পাটোয়ারী। দীর্ঘদিন পর দলে ফিরেছেন আফিফ হোসেন ও লিটন কুমার দাস।
বৃৃহস্পতিবার (৫ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিসিবি।
এ দিকে টেনিস এলবো সমস্যার কারণে নেই হাসান মাহমুদ এবং পিঠের ব্যথার কারণে ছিটকে গেছেন তানজিম হাসান সাকিব। বাদ পড়েছেন স্পিনার নাসুম আহমেদও। বিসিবি জানিয়েছে তারা দুজনেই সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ায় আছেন এবং এই মাসের শেষের দিকেই পূর্ণ ফিটনেস ফিরে পাবেন।
৯ মার্চ ঢাকায় আসবে পাকিস্তান। ১১ তারিখ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। একই মাঠে সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ ও ১৫ মার্চ।
বাংলাদেশ দল
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!