স্যামসাং ইলেক্ট্রনিক্স দীর্ঘ অপেক্ষার পর আগামী ২৫ ফেব্রুয়ারি নতুন ইভেন্টে তাদের গ্যালাক্সি এস২৬ সিরিজ উন্মোচন করতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে স্থানীয় সময় সকাল ১০টায় অনুষ্ঠান শুরু হবে, যেখানে নতুন ফোনগুলো আনুষ্ঠানিকভাবে দেখানো হবে।
এবারের সিরিজে তিনটি মডেল থাকছে এস২৬, এস২৬ প্লাস এবং এস২৬ আল্ট্রা। ইভেন্টে ফোনগুলোর সম্পূর্ণ বৈশিষ্ট্য, মূল্য এবং বিশেষ ফিচার বিস্তারিতভাবে তুলে ধরা হবে। অনুষ্ঠানটি সরাসরি স্যামসাংয়ের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে সম্প্রচার করা হবে।
অতীতের ফ্ল্যাগশিপ সিরিজ সাধারণত জানুয়ারিতে উন্মোচিত হলেও এবার ফেব্রুয়ারি আয়োজন করা হচ্ছে। এর পেছনে উৎপাদনের বিলম্ব এবং বিশ্বব্যাপী মেমোরি সংকটকে দায়ী করা হচ্ছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, নতুন সিরিজে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপ কিছু অঞ্চলে থাকতে পারে এক্সিনস ২৬০০ চিপ। এছাড়া বড় ব্যাটারি, উন্নত ক্যামেরা সেটআপ এবং নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা সুবিধা যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ডিজাইন নিয়ে আগের এস২৫ সিরিজের ধারাবাহিকতা বজায় থাকতে পারে ফ্ল্যাট স্ক্রিন, গোলাকার কর্নার এবং পেছনের লম্বা ক্যামেরা প্ল্যাটফর্ম।
বিশেষজ্ঞরা মনে করছেন, বাহ্যিক পরিবর্তন সীমিত থাকলেও নতুন যন্ত্রাংশ এবং সেন্সরের কারণে গতি, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রক্রিয়াকরণ এবং ব্যবহারকারীর অভিজ্ঞতায় উল্লেখযোগ্য উন্নতি হবে।
সিমু/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!