কবিতা, রমজান, সাহিত্য,
মাহে রমজান মোবারাক।   ছবি: সংগৃহীত

বছর ঘুরে এসেছে আবার 
পবিত্র মাহে রমজান ,
এ মাসে নাজিল হয়েছে 
মহাগ্ৰন্থ আল-কোরআন।

ঈমানকে শক্ত করতে 
রাখব ত্রিশ রোজা, 
মুছে যাবে তোমার আমার 
সকল পাপের বোঝা ।

 সাহরির আগে তাহাজ্জুদ,
পাড়া -পড়শীর নেব খোঁজ।
 চাইলে দোয়া কবুল হবে 
কোরআন -হাদিস পড়লে রোজ।