মানামা, বাহরাইন – মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি সত্ত্বেও বাহরাইনে অবস্থানরত বা বাহরাইনের বাইরে থাকা বাংলাদেশি প্রবাসীরা তাদের ভিসা নবায়ন করতে পারবেন। বুধবার (১১ মার্চ) মানামার বাংলাদেশ দূতাবাস এই তথ্য জানায়।
দূতাবাস জানিয়েছে, যাদের এলএমআরএ-এর অধীন ভিসা রয়েছে, তারা বাহরাইনে অবস্থানরত পরিচিত আত্মীয়-স্বজন বা বন্ধু-বান্ধবের মাধ্যমে এলএমআরএ-এর যেকোনো রেজিস্ট্রেশন সেন্টারে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভিসা নবায়নের জন্য আবেদন করতে পারবেন। আবেদন অবশ্যই ভিসার মেয়াদ শেষ হওয়ার অন্তত দুই সপ্তাহ আগে করতে হবে।
যাদের ভিসা সিআর বা কোম্পানির অধীনে, তারা তাদের স্পন্সর (আরবাব) বা কোম্পানির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে একই নিয়মে নবায়নের আবেদন করবেন। আবেদন ও পেমেন্ট সম্পন্ন হলেই ভিসা নবায়ন কার্যকর হবে। দূতাবাস বিশেষভাবে সতর্ক করেছে, কোনোভাবেই ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর নবায়ন করা যাবে না।
জরুরি প্রয়োজনে বাংলাদেশি প্রবাসীরা দূতাবাসের হটলাইন নম্বর (+৯৭৩-৩৩৩৭৫১৫৫) এ যোগাযোগ করতে পারেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!