জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইফতার
পূর্ব লন্ডনের রয়েল লন্ডন প্যারাডাইসে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে জবির সাবেক শিক্ষার্থীরা।   ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

জগন্নাথ ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ইন ইউকে’র উদ্যেগে শুক্রবার (১৩ মার্চ) পূর্ব লন্ডনের রয়েল লন্ডন প্যারাডাইসে এ ইফতার ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী আশরাফ সাগর বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে গ্লোবাল প্রেক্ষাপটে অনন্য উচ্চতায় পৌছাতে এই প্লাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতে জগন্নাথ বিশ্ববিদ্যালকে মেধাভিত্তিক ভিত্তি প্রদানে এই প্লাটফর্ম পরিকল্পনা প্রণয়ন করছে।

জানা যায়, উক্ত মিলনমেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীদের পাশাপাশি, উচ্চতর শিক্ষা সম্পন্ন করে বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানিতে কর্মরত আছেন এমন শিক্ষার্থীরাও উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা যারা উচ্চতর শিক্ষার জন্য যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছেন তাদের নিয়ে গঠিত সংগঠন জগন্নাথ ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ইন ইউকে।