বয়লারের টিউব ফেটে যাওয়ায় দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কর্তৃপক্ষ জানায় মেরামত করে কেন্দ্রটি চালু করতে প্রায় এক সপ্তাহ সময় লাগতে পারে। এতে কেন্দ্রটির তিনটি ইউনিটই অচল হয়ে পড়লো।
রবিবার রাতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রোববার সকালে বিদ্যুৎকেন্দ্রের ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন ১নং ইউনিটের বয়লারের টিউব ফেটে যায়। এতে এই ইউনিটের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। এই বয়লারের তাপমাত্রা প্রায় এক হাজার ডিগ্রি সেলসিয়াস। বয়লারটি ঠান্ডা হওয়ার পর এটির মেরামত কাজ শুরু হবে।
বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন চালুর ব্যাপারে সুনির্দিষ্টভাবে জানাতে না পারলেও নূন্যতম এক সপ্তাহ সময় লাগতে পারে বলে জানান তিনি।
এর আগে ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটি ২০২৪ সালের ১ নভেম্বর থেকে এবং ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দ্বিতীয় ইউনিটটি ২০২০ সালের নভেম্বর থেকে বন্ধ রয়েছে। প্রথম ইউনিটটি গত ১৪ জানুয়ারি চালু হলেও চার দিনের মাথায় আবার বন্ধ হয়ে যায়।
অনেক টাকার প্রয়োজন হওয়ায় দ্বিতীয় ইউনিটটি চালু করতে এখনও মন্ত্রণালয়ের সিদ্ধান্ত হয়নি। তবে তৃতীয় ইউনিট চালু করতে চীন থেকে প্রয়োজনীয় যন্ত্রাংশ আসছে। তৃতীয় ইউনিটের উৎপাদন আগামী মার্চ মাস থেকে চালু হতে পারে বলে ধারনা করা হচ্ছে।
এমআর/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!