কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকায় কাজ করতে গিয়ে ছয়জন কৃষক অপহরণের শিকার হয়েছেন। মঙ্গলবার টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার কোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বুধবার (২৮ জানুয়ারি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক খোকন চন্দ্র রুদ্র।
অপহৃত ব্যক্তিরা হলেন- মোহাম্মদ জমির (৩২), শফি আলম (১৩), মোহাম্মদ আলম ওরফে মাহাত আলম (১৮), জাহিদ হোসেন ওরফে মুন্না (৩০), মোজাহের (৬০) ও মোস্তাক (১২)। তাঁরা সবাই হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, ওই ছয়জন কৃষক পাহাড়ের পাদদেশে দিনমজুর হিসেবে কাজ করছিলেন। এ সময় একদল পাহাড়ি অস্ত্রধারী সেখানে গিয়ে তাঁদের অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়।
অপহৃত মোহাম্মদ আলমের বাবা এজাহার হোসেন বলেন, ‘আমার ছেলে প্রতিদিনের মতো কাজে গিয়েছিল। পরে জানতে পারি, পাহাড়ি অস্ত্রধারীরা সবাইকে ধরে নিয়ে গেছে। আমরা খুব আতঙ্কে আছি।’
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক খোকন চন্দ্র রুদ্র বলেন, মিনাবাজার কোনাপাড়া এলাকার পাহাড়ি অঞ্চল থেকে ছয়জন কৃষক অপহরণের খবর পাওয়া গেছে। তাঁদের উদ্ধারে অভিযান চলছে।
এমকে/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!