গণভোটের রায় বাতিল করতে আদালতকে ব্যবহার করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
সোমবার (২ মার্চ) দলের চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ বলেন, আদালতকে ব্যবহার করা হলে পরিস্থিতি করুণ হবে। সরকারকে বলব, গণভোটের রায় বাস্তবায়ন করুন।
এনসিপি আহ্বায়ক বলেন, এনসিপি ও ফ্যাসিস্ট কখনও একসঙ্গে থাকতে পারে না। যেখানে এনসিপি থাকবে, যদি ১০ জন নেতা-কর্মীও থাকে, সেখানে আওয়ামী লীগের কোনও অফিস খোলা যাবে না। আমরা আধিপত্যের বিরুদ্ধে। শুধু ইন্ডিয়া নয়, সব আধিপত্যের বিরুদ্ধে।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা খলিলুর রহমানকে বিএনপি সরকারে পররাষ্ট্রমন্ত্রী করায় কঠোর সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারে একজনকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে। এটা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পুরস্কার কিনা তা তাদের স্পষ্ট করতে হবে।
নগরের পাঁইলাইশে একটি কমিউনিটি সেন্টারে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এনসিপি চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, নাসীরুদ্দিন পাটওয়ারী।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!