যশোরের বেনাপোল স্থলবন্দরে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন যশোর-১ (শার্শা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান। বন্দর পরিচালনা, দুর্নীতি প্রতিরোধ, অবকাঠামো উন্নয়ন এবং শ্রমিক কল্যাণসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় এ সভায় গুরুত্ব পায়।
সোমবার (২ মার্চ) সকাল ১১টায় বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ভবনের তৃতীয় তলায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভা শুরুর আগে বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয় সংসদ সদস্যকে।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক মো. শামীম হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি আলহাজ্ব মতিয়ার রহমান।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আজিজুর রহমান বলেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই বন্দরকে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ এবং আধুনিক মানের স্থলবন্দর হিসেবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দেশের অর্থনীতিতে বেনাপোল স্থলবন্দরের অবদান বাড়াতে কোনো ধরনের অনিয়ম বা অব্যবস্থাপনা সহ্য করা হবে না।
সভায় বন্দর পরিচালক শামীম হোসেন বন্দর এলাকার বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। এছাড়া অন্যান্য বক্তারাও বন্দরের সার্বিক উন্নয়ন, শৃঙ্খলা রক্ষা এবং কার্যক্রমে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাস্তবভিত্তিক পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেন।
এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানার জামায়াতের আমির মো. রেজাউল ইসলাম, সেক্রেটারি ইউসুফ আলীসহ বন্দরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!