লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের মিয়ারহাট বাজার থেকে দেশীয় অস্ত্রসহ কালু চৌকিদার নামে এক ব্যক্তিকে আটক করেছে হাজীমারা পুলিশ ফাঁড়ী।
পুলিশ সূত্র জানায়, শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মিয়ারহাট বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দেশীয় অস্ত্র তৈরির একটি কারখানা থেকে দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই কারখানার মালিক কালু চৌকিদারকে আটক করা হয়।
আটককৃত কালু চৌকিদার বলেন, জাকির চৌকিদার নামে এক ব্যক্তি আমাকে এগুলো বানাতে দিয়েছে। আমি এই দোকানের মালিক আমার বাড়ি এই এলাকায়
স্থানীয়দের ভাষ্য, জাকির চৌকিদার ইউনিয়ন সেচ্ছাসেবক দলের নেতা। তাদের দাবি, আসন্ন নির্বাচনকে সামনে রেখে সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে এধরনের আরও অস্ত্র তৈরী হয়ে থাকতে পারে। তারা এসব খতিয়ে দেখতে প্রশাসনের উদ্দেশ্যে জোর দাবী জানান।
তবে এ বিষয়ে পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে এবং রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। উদ্ধারকৃত অস্ত্রগুলো কারা এবং কী উদ্দেশ্যে ব্যবহার করত—তা খতিয়ে দেখা হচ্ছে।
হাজীমারা পুলিশ ফাঁড়ীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সচেতন মহল অবৈধ অস্ত্র তৈরির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!