ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে ৯ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে যাত্রী ভোগান্তি চরমে উঠেছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে এ তীব্র যানজট সৃষ্টি হয় বলে নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ওসি শাহাবুর।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের মৌচাক থেকে মদনপুর এলাকা পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। তুলনামূলক যানবাহনের বাড়তি চাপের ফলে যানজট দেখা দেয়।
যানজটে আটকে থাকা এক বাস যাত্রী জানান, একইস্থানে অনেকক্ষণ ধরেই গাড়ি আটকে রয়েছে। যানজটের কারণ এখনও জানি না।
তরিকুল হাসান লিংকন নামের এক মোটরসাইকেল আরোহী ক্ষোভ প্রকাশ করে বলেন, মেঘনা যাওয়ার জন্য বের হয়েছি। এখনও ১০ তলাতেই আটকে আছি। প্রায় ঘণ্টাখানেক হলো আমি আটকা আছি। আমাদের দুর্ভোগ যেন দেখার কেউ নেই।
কয়েকজন বাসচালকের সঙ্গে কথা হলে তারা জানান, নির্বাচনকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ গ্রামে যাচ্ছে। ফলে সড়কে গাড়ির বাড়তি চাপ রয়েছে। আর এতেই যানজট সৃষ্টি হয়েছে।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, আমাদের অধিকাংশ পুলিশ সদস্য নির্বাচনী ডিউটিতে রয়েছে। মূলত তারা না থাকায় আমাদের কিছুটা সমস্যা হচ্ছে। সারারাত জ্যাম নিয়ে কাজ করেছি।
তিনি আরও বলেন, মূলত যানজট সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে বরপা এলাকায় গাড়ি যেতে পারছে না। আবার গাড়ির বাড়তি চাপও রয়েছে। আমরা যানজট নিরসনে কাজ করছি।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ওসি শাহাবুর বলেছেন, সড়কে কোনো দুর্ঘটনা কিংবা যানজট সৃষ্টি হওয়ার মতো কোনো ঘটনা ঘটতে দেখিনি। আমি গভীর রাত পর্যন্ত মহাসড়কে ছিলাম। খোঁজ নিয়ে দেখছি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!