পাবনা-ঢাকা মহাসড়কের শোলাবাড়িয়া এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন দুইজন। এ ঘটনায় আহত হন আরও অন্তত ১০ জন। মঙ্গলবার সকাল সোয়া সাতটায় সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার শোলাবাড়িয়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
মাধবপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজার রহমান এ তথ্য নিশ্চিত করেন। তাৎক্ষনিকভাবে হতাহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ওসি জানান, সকালে যাত্রীবাহী শাহজাদপুর ট্রাভেলস পাবনা থেকে ঢাকায় যাচ্ছিল। বাসটি শোলাবাড়িয়া ব্রিজের কাছে বিপরীত দিক থেকে আসা মাছরাঙা পরিবহণের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন মারা যায়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পর একজন মারা যায়।
ওসি জানান, নিহত দুইজনের মধ্যে একজন শাহজাদপুর ট্রাভেলস এর চালক এবং অপরজন মাছরাঙা পরিবহণের হেলপার।
এমআর/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!