নির্বাচন
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন কে পরিবারের কাছে হস্তান্তর।   ছবি: সংগৃহীত

টাকা ফেরতসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে পরিবারের কাছে হস্তান্তর করেছে প্রশাসন। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে তাকে হস্তান্তর করা হয়।

এর আগে দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে বিপুল পরিমাণ টাকাসহ আটক করা হয়।

তিনি দাবি করেছেন যে, বিষয়টি সম্পূর্ণ বৈধ ছিল এবং নিয়ম অনুযায়ী অনুমোদন সাপেক্ষেই সবকিছু বহন করছিলেন। বর্তমানে তার বিরুদ্ধে কোনো মামলা নেই এবং তিনি পুলিশের হাতে আটকও নন। মূলত প্রশাসনের পক্ষ থেকে তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে কোনো তৃতীয় পক্ষ তার ক্ষতি করতে না পারে।

এই ঘটনাকে জামায়াতে ইসলামীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার একটি পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে বর্ণনা করেছেন। বিশেষ করে নির্বাচনের আগে জনমনে বিভ্রান্তি ছড়ানোর জন্য এই ধরনের অপপ্রচার চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তবে তিনি বিশ্বাস করেন যে, সচেতন জনগণ এখন অনেক বেশি আপডেট এবং তারা এসব ষড়যন্ত্রমূলক অপপ্রচারে বিভ্রান্ত হয় না।

সংশ্লিষ্ট ব্যক্তি বর্তমানে চিকিৎসাধীন এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। তিনি শারীরিক দুর্বলতার কারণে অনেকটা সময় ঘুমের মধ্যে থাকছেন এবং বেশ কিছু পরীক্ষার রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে। রিপোর্ট পাওয়ার পর চিকিৎসকরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

এই ঘটনার প্রতিবাদে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সংগঠন এবং ঠাকুরগাঁও জেলা সংগঠন থেকে প্রেস কনফারেন্স করা হয়েছে। স্থানীয় সংগঠনের নেতৃবৃন্দ বর্তমানে তার চিকিৎসার যাবতীয় দেখাশোনা এবং খোঁজখবর রাখছেন।