পটুয়াখালীর কলাপাড়ায় পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজল মৃধাকে অর্ধকোটি টাকাসহ আটক করেছে কোষ্টগার্ড। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় ভোটারদের মাঝে টাকা বিতরণকালে তাকে আটক করা হয়। এসময় একটি বাজারের ব্যাগের মধ্য থেকে অর্ধকোটি টাকা পাওয়া যায়।
তিনি পটুয়াখালী-৪ আসনের বিএনপি প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের নির্বাচন পরিচলনা কমিটির সদস্য বলে জানা গেছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের টহল দল অভিযান পরিচালনা করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিদুল হাসানের উপস্থিতিতে সন্দেহভাজনের সঙ্গে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে নগদ ৫০ লাখ টাকা উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদিক, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কর্মকর্তা মো. রাব্বি ইসলাম রনি, এনএসআই প্রতিনিধি, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
কোস্ট গার্ড সূত্র জানায়, উদ্ধারকৃত অর্থ ভোটারদের প্রভাবিত করার উদ্দেশে বিতরণ করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!