বাগেরহাটে ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় দলের অন্তত ৮ জন আহত হয়েছেন।
বুধবার (১০ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে সদর উপজেলার বারুইপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
আহতরা হলেন- জামায়াতের তুহিন শেখ, হাবিবুর রহমান শেখ, গোলাম মোস্তফা, শিমুল শেখ, মো. হাসিবুল ও আলী মল্লিক এবং বিএনপির ভাস্কর চক্রবর্তী ও সেলিম শেখ।
আহত জামায়াতের ৬ কর্মীকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জামায়াতের অভিযোগ, ধানের শীষের নেতাকর্মীরা ভোটারদের মাঝে টাকা বিতরণ করতে বেরিয়েছিল। খবর পেয়ে স্থানীয় জামায়াত কর্মীরা সেখানে গেলে তাদের ওপর হামলা করে তারা। এতে তাদের অন্তত ৬ জন আহত হয়েছে। তাদের ছুরি দিয়ে আঘাত করা হয়েছে।
অন্যদিকে বিএনপির অভিযোগ, জামায়াতের লোকজন টাকা ও লিফলেট নিয়ে এলাকায় ঢুকেছিল। তখন এক কথা দুই কথায় গন্ডগোল হয়। এতে বিএনপি দুজন আহত হয়েছে।
বাগেরহাট-২ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদের প্রধান নির্বাচনী এজেন্ট মোস্তাইন বিল্লাহ বলেন, ধানের শীষের পক্ষে স্থানীয় লিটু মেম্বারসহ বিএনপির কিছু নেতাকর্মী টাকা বিতরণ করতে বেরিয়েছিল। খবর পেয়ে স্থানীয় জামায়াত কর্মীরা পিছু নিলে তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে বিএনপি লোকজন। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।’
এদিকে বারুইপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি শেখ গোলাম মাসুদ বলেন, ৮-১০ জন জামায়াতের লোক মিলে বাড়ি বাড়ি গিয়ে টাকা ও লিফলেট দিচ্ছিলো। বিএনপির কর্মীরা তাদের বাধা দিলে এক কথায় দুই কথায় তাদের মাঝে গন্ডগোল বাঁধে। আমাদের দুই কর্মীর মাথায় আঘাত লেগেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!