মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া বাজারে নির্বাচন-পরবর্তী সহিংসতায় তিনজন জামায়াত ইসলামীর কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি ) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতরা হলেন— জোড়পুকুরিয়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে উজ্জ্বল হোসেন (৩২), তার বড় ভাই মাসুদ (৪৫) এবং একই গ্রামের ঝন্টু আলীর ছেলে ও দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থিত পোলিং এজেন্ট জুয়েল (২৮)। স্থানীয়রা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে উজ্জল হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।
আহত উজ্জ্বল হোসেন অভিযোগ করেন, সকালে জোড়পুকুরিয়া বাজারে চা খেতে গেলে বিএনপি সমর্থিত নেতা-কর্মীরা দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট করার জেরে তাদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়।
গাংনী উপজেলা জামায়াতের মিডিয়া প্রচার সেলের প্রধান মাহবুব হোসেন বলেন, ‘সরকার গঠন নিশ্চিত হওয়ার পর থেকেই বিএনপির নেতা-কর্মীরা আমাদের বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল। আজ সকালে দাঁড়িপাল্লার পক্ষে ভোট করার বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে অতর্কিত হামলা চালানো হয়।’
এ বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!