চুয়াডাঙ্গার জীবননগরে ভৈরব নদী থেকে যুবকের অর্থগলিত মরদেহ উদ্ধার।
চুয়াডাঙ্গার জীবননগরে ভৈরব নদী থেকে যুবকের অর্থগলিত মরদেহ উদ্ধার।   ছবি: আরটিএনএন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় খালের কচুরিপানার মধ্য থেকে ভাসমান অবস্থায় শিমুল নামে এক যুবকের অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ । নিহত ব্যক্তি মনোহরপুর ইউনিয়নের ধোপাখালি গ্রামের খলিলুর রহমানের ছেলে শিমুল (৪০)। 

শনিবার সকাল ১০টায় জীবননগর মনোহরপুর ইউনিয়নের কালা গ্রামের একটি খালে কচুরিপানার মধ্যে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে জানায়। 

পরিবারের স্বজনেরা জানায়, প্রায় ৭ থেকে ৮ দিন আগে তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন।  স্বজনরা নানা জাযগায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওযা যায়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে । প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

জীবননগর থানার অফিসার ইনচার্জ  সোলায়মান শেখ জানান, সুরতহাল রিপোর্ট প্রস্তত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।