হলিউড অভিনেত্রী ব্লেইক লাইভলি ও অভিনেতা-পরিচালক জাস্টিন বালডোনি’র মধ্যে চলমান যৌন হয়রানির মামলায় আদালতের উদ্যোগে হওয়া সমঝোতা বৈঠকে কোনো ফল আসেনি। যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে বুধবার দিনভর আলোচনা হলেও দুই পক্ষ একমত হতে পারেননি।
রোমান্টিক ছবি ইট এন্ডস উইথ আস এ একসঙ্গে অভিনয় করা এই দুই তারকা নিউইয়র্কের ফেডারেল আদালতে উপস্থিত ছিলেন। আদালতের ১৪ তলায় আলাদা কক্ষে তাঁদের বেশির ভাগ সময় কাটে। শুনানি শেষে সাংবাদিকদের কোনো বক্তব্য না দিয়েই দুজন আদালত ছাড়েন।
বালডোনির আইনজীবী ব্রায়ান ফ্রিডম্যান জানান, বৈঠকে কোনো সমঝোতা হয়নি। তাঁর ভাষ্য, মামলাটি শেষ পর্যন্ত আদালতে বিচার পর্যন্ত যেতে পারে এবং সে জন্য তারা প্রস্তুত।
ফেডারেল নিয়ম অনুযায়ী ম্যাজিস্ট্রেট জজ সারাহ এল. কেইভ এর তত্ত্বাবধানে এই সমঝোতা বৈঠক হয়। এর আগেও উভয় পক্ষ বিচারকের সঙ্গে আলাদা করে আলোচনা করেছিলেন, কিন্তু তাতেও অগ্রগতি হয়নি।
লাইভলির অভিযোগ, ছবির শুটিং চলাকালে বালডোনি তাঁকে যৌনভাবে হয়রানি করেন। পাশাপাশি অভিযোগ ওঠে, বিষয়টি সামনে আসার পর বালডোনির জনসংযোগ টিম লাইভলির বিরুদ্ধে নেতিবাচক প্রচার চালায়। মামলার সম্ভাব্য বিচার শুরুর তারিখ ঠিক আছে আগামী ১৮ মে।
এদিকে মামলার বিচারক লুইস লিম্যান ভাবছেন, বিচার শুরুর আগেই অভিযোগ পুরোপুরি বা আংশিক বাতিল করা হবে কি না। বালডোনির পক্ষ থেকে করা আবেদনে বলা হয়েছে, অভিযোগগুলো আসলে ব্যক্তিগত ও পেশাগত বিরোধের বিষয়, যা আইনের চোখে যৌন হয়রানি হিসেবে গণ্য হয় না।
এখন সিদ্ধান্ত আদালতের মামলা খারিজ হবে, নাকি সরাসরি বিচারপর্বে যাবে।
সিমু/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!