নোয়াখালী জেলা শহরে তালাবদ্ধ দলীয় কার্যালয়ের তালা ভেঙে ব্যানার টানিয়েছেন আওয়ামী লীগের একদল নেতাকর্মী। এ সময় তারা স্লোগান দিয়ে কার্যালয় দখলের ঘোষণা দেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে শহরের টাউনহল মোড়ে অবস্থিত বাংলাদেশ আওয়ামী লীগ-এর জেলা কার্যালয়ে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকা কার্যালয়ের তালা ভেঙে সামনে ব্যানার টানানো হয়। পরে সেখানে জড়ো হয়ে নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। প্রায় আধাঘণ্টা ধরে স্লোগান ও সমাবেশ চলে।
বিক্ষোভকারীদের দাবি, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের উদ্যোগেই এ কর্মসূচি পালন করা হয়েছে। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কর্মসূচির একাধিক ভিডিও ছড়িয়ে পড়ে। মো. জাহাঙ্গীর শেখ নামের একটি অ্যাকাউন্ট থেকে কর্মসূচির লাইভ সম্প্রচার করা হয়। এছাড়া হাসান মাসুদ জয় নামে একজন ভিডিও শেয়ার করে দলীয় পদ-পদবি বণ্টন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
তবে আওয়ামী লীগের একাধিক নেতা জানিয়েছেন, দলীয়ভাবে কার্যালয় দখলের কোনো সিদ্ধান্ত হয়নি। এটি স্থানীয় কিছু আবেগপ্রবণ নেতাকর্মীর উদ্যোগ হতে পারে বলে তারা মন্তব্য করেন।
জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের আন্দোলনের পর থেকে কার্যালয়টি তালাবদ্ধ ছিল। আন্দোলন চলাকালে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগে ভবনটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে কার্যালয়ের আসবাবপত্র চুরির ঘটনাও ঘটে।
এ বিষয়ে সুধারাম মডেল থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, বিষয়টি পরে জানতে পেরে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!