চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার দক্ষিণ নলুয়া গ্রামের খান বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। আকস্মিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার ওসি মো. হাফিজুর রহমান মানিক।
নিহতরা হলেন মৃত শাহাদাত খানের স্ত্রী আমেনা বেগম রিনা (৬৫) এবং তার ছেলে এনামুল হক রাসেল খান (৩৫)।
পরিবারের সদস্যরা জানান, বাড়ি থেকে প্রায় ৫০০ গজ উত্তরে নতুন ভিটায় সেচের জন্য সেলো মেশিন চালুর প্রস্তুতি নিচ্ছিলেন রাসেল। এ সময় রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটি থেকে সরাসরি সংযোগ নেওয়ার চেষ্টা করলে অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হন। ছেলেকে উদ্ধার করতে গিয়ে মা আমেনা বেগম রিনাও বিদ্যুতের সংস্পর্শে আসেন। মুহূর্তেই আগুন ধরে যায় তাদের শরীরে এবং ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।
খবর পেয়ে মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবির হুসনাইন সানীব এবং মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে।
ওসি মো. হাফিজুর রহমান মানিক জানান, প্রাথমিকভাবে ঘটনাটি দুর্ঘটনা বলেই ধারণা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!