চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নে মধ্যরাতে ধারালো অস্ত্রের মুখে খামারের কর্মচারীকে জিম্মি করে ৪০টি ছাগল লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে নিজামপুর রেলস্টেশন সংলগ্ন মধ্যম ওয়াহেদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন নিজামপুর পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক মো. জাকির হোসেন।
ভুক্তভোগী খামার মালিক আবু হেনা কায়সার উপজেলার হাইতকান্দি ইউনিয়নের বাসিন্দা। তিনি ইউনিয়ন জামায়াতের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক বলে জানা গেছে। ঘটনার বিষয়ে স্থানীয় নিজামপুর পুলিশ তদন্তকেন্দ্রে মৌখিকভাবে জানানো হয়েছে।
খামার মালিক জানান, প্রায় দুই বছর ধরে ওয়াহেদপুর ইউনিয়নে তিনি ছাগলের খামার পরিচালনা করছেন। খামারের দেখভালের জন্য একজন কর্মচারী নিয়োজিত রয়েছেন। ঘটনার রাতে কয়েকজন দুর্বৃত্ত একটি গাড়ি নিয়ে খামারে আসে। তারা ধারালো অস্ত্র দেখিয়ে কর্মচারীকে জিম্মি করে এবং পরে খামারে থাকা ৪০টি ছাগল তুলে নিয়ে যায়।
তিনি জানান, লুট হওয়া ছাগলগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় চার লাখ টাকা। এ বিষয়ে পুলিশকে মৌখিকভাবে অবহিত করা হয়েছে এবং প্রয়োজন হলে লিখিত অভিযোগ দেওয়া হবে।
এ ব্যাপারে নিজামপুর পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক মো. জাকির হোসেন বলেন, একটি খামার থেকে ছাগল লুটের বিষয়ে মৌখিক অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!