ইসরায়েলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় ইমামতি করেন ডাকসুর ভিপি সাদিক কায়েম।
রোববার (১ মার্চ) রাত সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি চত্বরে এ জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় ডাকসুর নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন হলের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় তারা ‘ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ’, ‘শহীদ খোমেনি লউ লউ লউ’, সালাম ‘খামেনির স্মরণে ভয় করিনা মরণে’ এবং ‘মার্কিন সাম্রাজ্যবাদ ধ্বংস হোক, নিপাত যাক’সহ বিভিন্ন স্লোগান দেন।
জানাজা শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের হলপাড়া প্রদক্ষিণ করে টিএসসির রাজু ভাস্কর্যে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করে।
সমাবেশে সাদিক কায়েম বলেন, মুসলিম বিশ্বে চলমান নিপীড়ন ও সহিংসতার অন্যতম কারণ বিভক্তি। তিনি মুসলিম বিশ্বের যুবসমাজ ও রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তিনি হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, মুসলমানরা একটি দেহের মতো—দেহের কোনো অঙ্গে আঘাত লাগলে যেমন পুরো শরীর ব্যথা অনুভব করে, তেমনি বিশ্বের কোনো প্রান্তে মুসলমানরা আক্রান্ত হলে তা সবার অনুভব করা উচিত।
এ সময় তিনি ঢাকাকে বিশ্বের ‘সলিডারিটি হাব’ হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন। তার ভাষ্য অনুযায়ী, ঢাকা থেকেই মুসলিম বিশ্বের স্বাধীনতা ও ন্যায়বিচারের আন্দোলনে নেতৃত্ব দেওয়া হবে।
তিনি ডাকসু ভিপি বলেন, ভবিষ্যতে ফিলিস্তিন, কাশ্মীর, উইঘুর, রাখাইন ও ইরানের নিপীড়িত জনগণের মুক্তির প্রশ্নে অবস্থান নেওয়া হবে। আদর্শিক ভিন্নতা থাকলেও অন্যায়, জুলুম ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!