ইসরায়েলে মুহুর্মুহু মিসাইল হামলা চালাল  ইরান
ইসরায়েলে মুহুর্মুহু মিসাইল হামলা চালাল  ইরান।   ছবি: সংগৃহীত

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা চরম যুদ্ধে রূপ নিয়েছে। বাংলাদেশ সময় রোববার (১ মার্চ) দিবাগত রাত পৌনে ১টার দিকে ইরান থেকে ইসরায়েল অভিমুখে নতুন করে একঝাঁক ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে। এই হামলার পরপরই ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহরগুলোতে উচ্চশব্দে এয়ার রেইড সাইরেন বাজতে শুরু করে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF) জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং তারা ধেয়ে আসা মিসাইলগুলো প্রতিহত করার চেষ্টা করছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল-এর প্রতিবেদন অনুযায়ী, উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এই সংঘাত গত কয়েক দশকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতিতে মোড় নিয়েছে।

এর আগে রোববার ইরানের পক্ষ থেকে চালানো এক হামলায় ইসরায়েলের বেইত শেমেশ শহরে অন্তত ৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর প্রতিশোধ হিসেবে তেহরান এই হামলাগুলো চালাচ্ছে বলে দাবি করছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল