টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারত। ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত এই বাঁচা-মরার লড়াইয়ে স্বাগতিকদের দেওয়া বড় লক্ষ্য তাড়া করে শেষ হাসি হাসল টিম ইন্ডিয়া। আর এই হারের মাধ্যমে আসর থেকে বিদায় নিল ওয়েস্ট ইন্ডিজ।
ম্যাচের শুরুতে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠান ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা পায় ক্যারিবীয়রা; ওপেনিং জুটিতেই আসে ৬৮ রান। অধিনায়ক সাই হোপ ৩৩ বলে ৩২ এবং রোস্টন চেজ ২৫ বলে ৪০ রান করেন। মাঝপথে শিমরন হেটমায়ার (২৭) ও শেরফাইন রাদারফোর্ড (১৪) দ্রুত ফিরলেও শেষদিকে রোভম্যান পাওয়েল ও জেসন হোল্ডারের ৬০ রানের ঝড়ো জুটি ক্যারিবীয়দের বড় সংগ্রহ এনে দেয়। পাওয়েল ১৯ বলে ৩৪ ও হোল্ডার ২২ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন।
ভারতের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন জাস্প্রীত বুমরাহ। ৪ ওভারে ৩৬ রান দিয়ে তিনি শিকার করেন ৩টি উইকেট। এছাড়া হার্দিক পান্ডিয়া ও বরুণ চক্রবর্তী একটি করে উইকেট নেন।
১৯৬ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। ওপেনার অভিষেক শর্মা ও ইষাণ কিষাণ দুজনেই ১০ রান করে দ্রুত সাজঘরে ফেরেন। তবে তৃতীয় উইকেটে হাল ধরেন স্যাঞ্জু স্যামসন ও অধিনায়ক সূর্যকুমার যাদব। তাদের ৫৮ রানের জুটি বিপর্যয় সামাল দেয়। সূর্যকুমার ১৮ ও তিলক ভার্মা ১৫ বলে ২৭ রান করে আউট হলেও এক প্রান্ত আগলে রাখেন স্যামসন।
হার্দিক পান্ডিয়া (১৭) বিদায় নিলেও শিবম দুবেকে সঙ্গে নিয়ে ১৯ ওভার ২ বলে জয় নিশ্চিত করেন স্যামসন। মাত্র ৫০ বলে ১২টি চার ও ৪টি ছক্কায় ৯৭ রানের অপরাজিত বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। দুবে অপরাজিত থাকেন ৮ রানে। এই জয়ের ফলে চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে পা রাখল ভারত।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!