পাঁচ জেলার ডিসি প্রত্যাহার
পাঁচ জেলার ডিসি প্রত্যাহার।   ছবি: সংগৃহীত

দেশের পাঁচটি জেলার জেলা প্রশাসকদের (ডিসি) প্রত্যাহার করেছে সরকার। 

রোববার (১ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রত্যাহার করা জেলা প্রশাসকেরা হলেন- গাজীপুরের মোহাম্মদ আলম হোসেন, পঞ্চগড়ের কাজী মো. সায়েমুজ্জামান, কুষ্টিয়ার মো. ইকবাল হোসেন, নেত্রকোনার মো. সাইফুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জের ডিসি মো. শাহাদাত হোসেন মাসুদ।

কী কারণে তাদের প্রত্যাহার করা হয়েছে তা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।