রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১ মার্চ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন, ইমতিয়াজ আহমেদ (১৯), সজীব (১৯) ৩। মো. ইলিয়াস মোল্লা ওরফে নজরুল (৫৫), মো. নাঈমুর রহমান (২৪), মো.শাহীন (৩৫), মো. হানিফ (৩৯), মো. শাহাদত হোসাইন (১৯), মো. দুলাল (৩৮), হেদায়েত উল্লাহ (৩৩), মো. স্বপন মিয়া (৩৪) ও ছয়জন কিশোর অপরাধী। এ সময় তাদের কাছ থেকে ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়।
তালেবুর রহমান জানান, আজ উত্তরা পশ্চিম থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৬ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!