ভারতের কলকাতায় পলাতক অবস্থায় থাকা টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের মরদেহ দেশে ফিরিয়ে দিয়েছে ভারতীয় পুলিশ।
রোববার (১ মার্চ) রাত ১০টা ৪০ মিনিটে বিশেষ অনুমতির মাধ্যমে ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে মরদেহটি যশোরের বেনাপোল চেকপোস্টে আনা হয়। এ সময় তার পরিবারের সদস্যরা উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন।
বিভিন্ন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। পরে চিকিৎসার জন্য ভারতের কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৭ ফেব্রুয়ারি তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরবর্তীতে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ভারতীয় কর্তৃপক্ষ মরদেহটি বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা নেয়।
বেনাপোল চেকপোস্টে ইমিগ্রেশন ও সংশ্লিষ্ট দপ্তরের তত্ত্বাবধানে সকল প্রক্রিয়া শেষ করে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে পরিবারের সদস্যরা মরদেহটি নিজ জেলা টাঙ্গাইলে নেওয়ার প্রস্তুতি নেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!