ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনের জেরুজালেমে সরাসরি আঘাত হেনেছে ইরানের ছোড়া ব্যালিস্টিক মিসাইল।
বাংলাদেশ সময় রোববার (১ মার্চ) দিবাগত রাতে সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সংবাদমাধ্যমটি বলছে, ইরান নতুন করে যেসব মিসাইল ছুড়েছে সেগুলোর একটি জেরুজালেমে সরাসরি আঘাত হেনেছে।
হামলার প্রত্যক্ষদর্শী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিরা জানিয়েছেন, পূর্ব জেরুজালেমে আঘাত হানার ঠিক আগমুহূর্তে পুরো এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। সাইরেন থামার কিছুক্ষণ পরই বিকট শব্দে মিসাইলটি আঘাত হানে।
জেরুজালেম শহরটি ধর্মীয় ও রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল। ১৯৬৭ সালের ছয়দিনের আরব যুদ্ধের পর থেকে শহরটি ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে। তবে ফিলিস্তিনিরা ঐতিহাসিকভাবে এই ভূমির মালিক।
এই শহরেই রয়েছে পবিত্র আল-আকসা মসজিদ; যা ছিল ইসলামের প্রথম কিবলা। মক্কা ও মদিনার পর জেরুজালেম হলো বিশ্বের সবচেয়ে পবিত্র স্থান।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!