রাজবাড়ীর পাংশা উপজেলার মেঘনা খামার পাড়া গ্রামে ঘটে গেল হৃদয় বিদারক এক ঘটনা। দুই কৃষক মো. বাবুল মোল্লা ও মো. মমিন মোল্লা মাসের পর মাস রোদ-বৃষ্টি মাথায় নিয়ে যে পেঁয়াজ খেত আগলে রেখেছিলেন, সেই খেতের প্রায় ৩০ শতাংশ জমির ফসল কেটে নষ্ট করে দেওয়া হয়েছে।
এই ক্ষতি কেবল পেঁয়াজের নয়। প্রায় ২ লাখ টাকার আর্থিক ক্ষতি মানে একটি পরিবারের ছেলেমেয়ের পড়াশোনা, ঘরের চাল, আগামী দিনের ভরসা সবকিছুই এক রাতেই ছিন্নভিন্ন হয়ে গেছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আকবর প্রামাণিকের কাছ থেকে ৬০ শতাংশ জমি লিজ নিয়ে তারা পেঁয়াজ চাষ শুরু করেছিলেন। স্বপ্ন ছিল ফসল উঠলে ঋণ শোধ হবে, সংসারে হাসি ফুটবে। কিন্তু ভোরের আলো ফোটার আগেই সেই স্বপ্নকে রক্তাক্ত করে দিয়ে গেছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকালে রাজবাড়ী -২ আসনের সংসদ সদস্য হারুন অর রশীদ মেঘনা গ্রামের মাঠে গিয়ে পরিদর্শন শেষে তাৎক্ষণিক কৃষি অফিসারসহ প্রশাসনকে দুইদিনের মধ্যে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনতে নির্দেশ প্রদান করেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!