চট্টগ্রাম নগরের হালিশহরে একটি বাসায় বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে হালিশহরের এইচ ব্লকের এসি মসজিদসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধদের মধ্যে আটজনের নাম জানা গেছে। তাঁরা হলেন—শাখাওয়াত হোসেন (৪৬), মো. শিপন (৩০), মো. সুমন (৪০), মো. শাওন (১৭), মো. আনাস (৭), মো. আইমান (৯), আয়েশা আক্তার (৪) ও পাখি আক্তার (৩৫)। দগ্ধ সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এর বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁদের মধ্যে চারজনের অবস্থা শঙ্কাজনক।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, ভোর সাড়ে চারটার দিকে হালিমা মঞ্জিল নামে একটি ছয়তলা ভবনের তৃতীয় তলার একটি বাসায় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর ঘরটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে তাঁদের পৌঁছার আগেই স্থানীয় বাসিন্দারা দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
বিভাগীয় ফায়ার সার্ভিসের উপসহকারী আলমগীর হোসেন বলেন, ওই বাসায় এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হতো না; সেখানে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি-এর গ্যাস সংযোগ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুলা থেকে গ্যাস লিক হয়ে রান্নাঘরে জমে ছিল। জমে থাকা সেই গ্যাস থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা মো. মকবুল হোসেন জানান, বাসাটিতে মূলত দুই ভাইয়ের পরিবার বসবাস করতেন। সম্প্রতি বিদেশ থেকে তাঁদের আরেক ভাই চিকিৎসার জন্য দেশে এসে পরিবারসহ সেখানে অবস্থান করছিলেন। তিনটি পরিবারের সদস্যরাই এ বিস্ফোরণে দগ্ধ হয়েছেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!