যশোরের অভয়নগরে আলোচিত ব্যবসায়ী শাহনেওয়াজ কবীর টিপুকে গলা পর্যন্ত মাটিতে পুঁতে রেখে নির্যাতন ও ৪ কোটি টাকা চাঁদা আদায়ের অভিযোগে করা মামলার অন্যতম আসামি আসাদুজ্জামান জনি জামিনে মুক্তি পেয়েছেন। তাঁর মুক্তিকে ঘিরে নওয়াপাড়া ও অভয়নগর এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে।
মামলা ও আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৩ আগস্ট খুলনার একটি আবাসিক হোটেল থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জনিকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। পরে তাঁকে অভয়নগর থানায় হস্তান্তর করা হয়। কিছুদিন কারাগারে থাকার পর সম্প্রতি আদালতের আদেশে তিনি জামিনে মুক্তি পান।
মামলার এজাহারে বলা হয়, জনি ও তাঁর সহযোগীরা এক ব্যবসায়ীর কাছে ৪ কোটি টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে ওই ব্যবসায়ীকে অপহরণ করে নির্জন স্থানে নেওয়া হয়। সেখানে তাঁকে গলা পর্যন্ত মাটিতে পুঁতে শারীরিক নির্যাতন করা হয়। একপর্যায়ে তাঁর কাছ থেকে ৪ কোটি টাকা আদায় করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। এ ঘটনায় জনি, তাঁর পিতা ও আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল।
জানা গেছে, আসাদুজ্জামান জনি নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০২৪ সালের ২১ নভেম্বর তাঁর পদ স্থগিত করা হয়। স্থানীয় রাজনৈতিক সূত্রগুলো বলছে, পদ স্থগিত হলেও এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তিনি।
পুলিশ সূত্রে জানা গেছে, জনির বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও ভূমি দখলসহ একাধিক মামলা রয়েছে। তবে সংশ্লিষ্ট মামলায় তাঁর জামিন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে আদালত সূত্র।
এদিকে জনির জামিনে মুক্তিকে ঘিরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তাঁর মুক্তির পর এলাকায় আবারও প্রভাব বিস্তারের আশঙ্কা রয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
আরবিএ/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!