ইরান, ট্রাম্প, খোমেনি
ইরানের রাজধানী তেহরানে হামলা পরবর্তী চিত্র   ছবি: সংগৃহীত

ইরানের একজন উচ্চপদস্থ কর্মকর্তা আল-জাজিরাকে বলেছেন: “ইসরায়েলকে আমরা সতর্ক করছি—যা আসছে তার জন্য প্রস্তুত হও। আমাদের জবাব হবে প্রকাশ্য, জনসমক্ষে। এবার আর কোনো লাল রেখা (red line) নেই।” তিনি আরও বলেন: “এই আগ্রাসনের পর মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব সম্পদ, স্বার্থ ও ঘাঁটি—সবই এখন বৈধ লক্ষ্যবস্তু। কোনো সীমারেখা রইল না। এখন এমন সব পদক্ষেপও সম্ভব যা আগে কখনো ভাবা হয়নি।”

তিনি হুশিয়ারি দিয়ে বলেন: “যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একটি আগ্রাসন ও যুদ্ধ শুরু করেছে—যার প্রভাব হবে বিস্তৃত ও দীর্ঘমেয়াদি। আমরা এই যৌথ মার্কিন-ইসরায়েলি আগ্রাসনে একেবারেই অবাক হইনি। আমাদের জবাব হবে জটিল, বহুমুখী এবং এর কোনো সময়সীমা নেই।” ইরানের প্রতি যারা সংযম দেখাতে বা আত্মসমর্পণ করতে বলছে, তাদের উদ্দেশে তিনি বলেন:
“এ ধরনের আহ্বান সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং কেবলই স্বপ্ন দেখা ছাড়া কিছু নয়।”

উল্লেখ্য, ইরান দীর্ঘদিন ধরেই পরমাণু বোমা তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে। গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ট্রাম্পের অভিযোগ খারিজ করে বলেছেন, “ইরান কখনো পরমাণু অস্ত্র তৈরি করবে না।” এ সপ্তাহের শুরুতে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি জাতিসংঘের নিরস্ত্রীকরণ সম্মেলনে বলেছেন, “ইরান কখনো পরমাণু অস্ত্রের পেছনে ছুটবে না।” এ সময় তিনি পূর্ণাঙ্গ নিরস্ত্রীকরণ এবং পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের আহ্বান জানান।

সূত্র : আল জাজিরা

আরটিএনএন/এআই