ছোটপর্দার পরিচিত মুখ জাহের আলভীর স্ত্রী ইকরা আর নেই। শ্বশুরবাড়ির পক্ষ থেকে আত্মহত্যার খবর জানানো হলেও, এবার নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এই অভিনেতা। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। ঘটনার সময় জাহের আলভী নেপালে শুটিংয়ে ছিলেন। খবরটি পাওয়ার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানিয়েছেন ঘনিষ্ঠজনরা।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক আবেগঘন পোস্টে আলভী লেখেন “আজ দুপুরে মিরপুর ডিওএইচএস-এর বাসায় আমার স্ত্রী ইকরা আ'ত্ম'হ'ত্যা করেছে। আমি বর্তমানে নেপালে শুটিংরত ছিলাম। খবরটা শোনার পর থেকে কথা বলার মতো অবস্থায় নেই। আমি বুঝতে পারছি না আমাদের সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল।
তিনি আরও লেখেন, শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিক ভাইদের অনুরোধ করছি, আমাকে একটু সময় দিন। আমি দ্রুত ঢাকা ফেরার চেষ্টা করছি, ফিরে সবার সাথে কথা বলব। ততক্ষণ পর্যন্ত এই শোকের মুহূর্তে আমাকে এবং আমার পরিবারকে একটু মানসিক স্বস্তি দিন। আমাদের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে হলেও দয়া করে কোনো বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না।
সবাই আমার ইকরার জন্য দোয়া করবেন।
উল্লেখ্য, ২০১০ সালের ৯ নভেম্বর পালিয়ে বিয়ে করেন জাহের আলভী ও ইকরা। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। তাদের সংসারে প্রিয়মায়া নামে একটি কন্যাসন্তান রয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!