ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে নতুন করে সামরিক উত্তেজনা তৈরি হওয়ায় বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
শনিবার রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক মুখপাত্র জানান, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যের উদ্দেশে কোনো ফ্লাইট পরিচালিত হবে না।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেন, “মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।”
এর আগে তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে কয়েক দফা কূটনৈতিক আলোচনার পর শনিবার সকালে ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তেহরানসহ পাঁচটি শহর লক্ষ্য করে হামলা হয় বলে আন্তর্জাতিক গণমাধ্যমে জানানো হয়েছে। পাশাপাশি দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমগুলোতেও সাইবার হামলার খবর পাওয়া গেছে।
এ ঘটনার জবাবে ইসরায়েলসহ আশপাশের অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান।
উদ্ভূত পরিস্থিতির কারণে আকাশপথে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আরবিএ/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!