ইরানের দক্ষিণ হরমোজগান প্রদেশের মিনাবে অবস্থিত একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলা হয়েছে। এতে প্রাথমিক বিদ্যালয়ের অন্তত ৪০ শিক্ষার্থী নিহত হওয়ার খবর জানা গেছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথ হামলা চালায়। ইরানি বার্তাসংস্থা ফার্স নিুউজ জানিয়েছে, স্কুলে চালানো ওই হামলায় ৪০ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সেখানে প্রথমে পাঁচজনের মৃত্যুর কথা বলা হয়েছিল।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাব দিতে শুরু করেছে ইরান। ইতোমধ্যে শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠেছে উত্তর ইসরায়েল। এ ছাড়াও কাতার, কুয়েত বাহরাইন ও সৌদি আরবে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানের সেনাবাহিনী।
ইসরায়েলি সামরিক বাহিনী তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরানি হামলা ঠেকানোর ঘোষণা দেওয়ার পরপরই এই বিস্ফোরণের শব্দ শোনা যায়।
সৌদি আরবের রাজধানীতে বিস্ফোরণ
সৌদি আরবের রাজধানী রিয়াদে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বার্তাসংস্থা এএফপির করসপনডেন্ট জানিয়েছেন, রিয়াদে দুটি বড় বিস্ফোরণের শব্দ শুনেছে তিনি। এছাড়া আরও ছোট ছোট বিস্ফোরণের শব্দও শুনা গেছে।
আবুধাবিতে ইরানের মিসাইল হামলা, নিহত ১
যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিতে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। এর অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতেও হামলা চালিয়েছে ইরান। তাদের এ মিসাইল হামলায় আমিরাতের আবুধাবিতে একজন নিহত হয়েছেন।
দুবাইয়ে বিস্ফোরণ
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বিকট বিস্ফোরণের পর দুবাইয়েও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
বাহরাইন-কাতারে বিস্ফোরণ
মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন ও কাতারে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে আল জাজিরা।
এর আগে দেশ দুটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্কবার্তা জারি করে নাগরিকদের নিরাপদ জায়গায় আশ্রয় নিতে অনুরোধ জানিয়েছিল।
ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান হামলার মধ্যে এ বিস্ফোরণের খবর মিলল। বাহরানেই যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে।
ইরানে হামলার জন্য ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা সেই মার্কিন রাষ্ট্রদূত হাকাবির
ইসরায়েলে নিযুক্ত বিতর্কিত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতি দিয়েছেন। হাকাবি একজন কট্টর ‘খ্রিস্টান জায়নবাদী’ হিসেবে পরিচিত। খবর আল–জাজিরার।
গত সপ্তাহে হাকাবির এক মন্তব্য মধ্যপ্রাচ্যজুড়ে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল। তিনি বলেছিলেন, ইসরায়েল যদি পুরো মধ্যপ্রাচ্যজুড়ে তাদের সীমানা বিস্তার করে, তবে তা ‘ঠিকই’ হবে।
সেই ইসরায়েলপন্থী ‘খ্রিস্টান জায়নবাদী’ হাকাবি ইরানের বিরুদ্ধে এই হামলা শুরু করার জন্য ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
কাতার ও বাহরাইনে মার্কিনদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের দুই দেশ কাতার এবং বাহরাইনে অবস্থান করা মার্কিনদের সর্তক অবস্থায় থাকতে বলা হয়েছে। খবর আল–জাজিরার।
কাতার ও বাহরাইনে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে উভয় দেশে অবস্থানকারী যুক্তরাষ্ট্রের নাগরিকদের উদ্দেশে নিরাপত্তা সতর্কতা ‘শেল্টার–ইন–প্লেস’ জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সতর্কতা জারি থাকবে।
এ দিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, তারা ইরানের ওপর একটি ‘প্রতিরোধমূলক আক্রমণ’ বা আগাম হামলা চালিয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী, তেহরানে প্রত্যক্ষদর্শীরা বিস্ফোরণের শব্দ শোনার পরপরই ইসরায়েলের পক্ষ থেকে এই হামলার খবর এলো। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনও বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ইসরায়েলের দিকে ইরানের সেনাবাহিনীও পাল্টা হামলা চালিয়েছে।
এদিকে পুরো ইসরায়েলজুড়ে সাইরেন বা সতর্ক সংকেত বেজে উঠেছে। দেশটির সামরিক বাহিনী একে ‘আগাম সতর্কতা’ হিসেবে উল্লেখ করে জানিয়েছে, ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ধেয়ে আসার আশঙ্কায় জনগণকে প্রস্তুত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, গত কয়েক মিনিটের মধ্যে সারা দেশে সাইরেন বাজানো হয়েছে এবং মোবাইল ফোনে বার্তা পাঠিয়ে নাগরিকদের নিরাপদ আশ্রয়স্থলের কাছাকাছি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তারা জোর দিয়ে বলেছে, "ইসরায়েল রাষ্ট্রের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হতে পারে—এমন সম্ভাবনার কথা মাথায় রেখেই জনগণকে সতর্ক করা হচ্ছে। সবাইকে নিরাপদ স্থানের কাছাকাছি অবস্থান করার অনুরোধ জানানো হলো।"
প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ইরানের ওপর এই আগাম হামলার ঘোষণা দেওয়ার পরপরই আইডিএফ শিক্ষা কার্যক্রম, জনসমাগম এবং কর্মস্থলে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। তবে সেনাবাহিনী জানিয়েছে, ‘জরুরি সেবা খাতগুলো’ এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
সূত্র : স্কাই নিউজ
ইরানের প্রেসিডেন্ট অক্ষত আছেন: রাষ্ট্রীয় সংবাদমাধ্যম
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ প্রেসিডেন্ট দপ্তরের একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, তেহরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার ঘটনায় প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্পূর্ণ অক্ষত ও নিরাপদ আছেন।
এর আগে তেহরানের অতি-সুরক্ষিত পাস্তুর জেলায় দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। সেখানে প্রেসিডেন্টের কার্যালয় ও সর্বোচ্চ নেতার বাসভবন অবস্থিত। তবে হামলার পর দ্রুতই প্রেসিডেন্টের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
সূত্র: আলজাজিরা
ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের দিকে ধেয়ে আসছে বলে শনাক্ত করা হয়েছে। এর ফলে দেশটির বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে। সেনাবাহিনীর পক্ষ থেকে আরও বলা হয়েছে, জনসাধারণকে ‘হোম ফ্রন্ট কমান্ড’-এর নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হচ্ছে। হুমকি মোকাবিলায় ইসরায়েলি বিমানবাহিনী বর্তমানে সক্রিয় রয়েছে এবং প্রয়োজনে তারা হামলা প্রতিহত ও পাল্টা আঘাত হানছে।
‘ইরানের বিরুদ্ধে হামলায় ট্রাম্পকে বাধ্য করেছে ইসরায়েল’
আরব সেন্টার ফর রিসার্চ অ্যান্ড পলিসি স্টাডিজের ইরানিয়ান স্টাডিজ ইউনিটের পরিচালক এবং কাতারের জর্জটাউন ইউনিভার্সিটির অধ্যাপক মেহরান কামরাভা মনে করেন, যুক্তরাষ্ট্র ইরানে আক্রমণ করতে চাইছিল না, তবে ইসরায়েল ‘যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা বানচাল করতে নিজের ইচ্ছার কথা বেশ উচ্চস্বরেই বলে আসছিল’।
আল জাজিরাকে কামরাভা বলেন, গত জুনের মতোই এবারও মনে হচ্ছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা ভেস্তে দিতেই ইসরায়েল এই হামলার পরিকল্পনা করেছে।
‘আলোচনার আর কোনো পথ নেই,’ ইরানে হামলার প্রসঙ্গে ওমানের পররাষ্ট্রমন্ত্রী
ইরান সাথে সংঘাত এড়াতে বেশ কয়েক দফা আলোচনা হয়েছিল, যার সবশেষটি অনুষ্ঠিত হয় মাত্র দুই দিন আগে। সেই পরোক্ষ আলোচনার প্রধান মধ্যস্থতাকারী ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদির বিন হামাদ আল বুসাইদি সংঘাত এড়ানোর শেষ চেষ্টা হিসেবে গত ১২ ঘণ্টার মধ্যে ওয়াশিংটনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গেও কথা বলেছিলেন। তিনি বলেছেন, ‘আমরা নিশ্চিত হয়েছি যে, সংঘাতের সূচনা ইসরায়েল থেকেই হচ্ছে।’
‘বিধ্বংসী হামলার মাধ্যমে জবাব দেবে ইরান’
ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্স সংবাদ সংস্থাকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে তেহরান এখন পূর্ণ শক্তি দিয়ে প্রতিশোধ নিতে প্রস্তুত। তিনি সতর্ক করে বলেছেন, ইরানের পাল্টা আঘাত হবে অত্যন্ত শক্তিশালী ও ধ্বংসাত্মক—যাকে তিনি “চূর্ণবিচূর্ণ করে দেওয়ার মতো” আক্রমণ হিসেবে বর্ণনা করেছেন।
ইরানি এই কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, দেশটি ইতোমধ্যে প্রতিশোধমূলক পদক্ষেপের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে এবং এই হামলা শত্রুপক্ষের জন্য অপ্রতিরোধ্য ও বিধ্বংসী হবে।
ইসরায়েলের সঙ্গে যৌথ হামলার কথা জানালেন ট্রাম্প
ইরানে ইসরায়েলের সঙ্গে যৌথ হামলা চালানোর কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানি শাসকদের হুমকি থামিয়ে দেওয়াই যৌথ মার্কিন-ইসরায়েলি হামলার লক্ষ্য। ট্রাম্প বলেন, ‘কিছুক্ষণ আগে, মার্কিন সামরিক বাহিনী ইরানে একটি বড় যুদ্ধ অভিযান শুরু করেছে। আমাদের লক্ষ্য হলো মার্কিন জনগণকে রক্ষা করা এবং ইরানি শাসকদের হুমকি বন্ধ করা।’
সূত্র: আল জাজিরা
ইরানের পাঁচটি শহরে হামলা
ইরানের সংবাদমাধ্যম বলেছে, শনিবার ইরানের পাঁচটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ফার্স নিউজ এজেন্সির খবর অনুযায়ী, শহরগুলো হলো, তেহরান, ইস্পাহান, কোম, কারাজ এবং কেরমানশাহ। সংবাদ সংস্থাটির খবরে আরও বলা হয়, ইরানের রাজধানী তেহরানের ‘ইউনিভার্সিটি স্ট্রিট’ এবং ‘রিপাবলিক’ এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
সূত্র: বিবিসি
তেহরানে মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত
ইসরায়েলের হামলার পর ইরানের রাজধানী তেহরানের বেশ কয়েকটি এলাকায় মোবাইল ফোনের নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। ফলে যোগাযোগ বিঘ্নিত হচ্ছে। দ্রুত ইন্টারনেট ব্যবস্থায়ও বিঘ্ন সৃষ্ট হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: আল জাজিরা
ইরানের পুরো আকাশসীমা বন্ধের ঘোষণা
ইরানের পুরো আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এটি বন্ধ থাকবে। দেশটির সিভিল অ্যাভিয়েশন অরগানাইজেশনের মুখপাত্র মজিদ আকহাভান মেহের সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ ঘোষণা দিয়েছেন।
সূত্র: আল জাজিরা
খামেনি তেহরানে নেই, নিরাপদ স্থানে সরে গেছেন: রয়টার্স
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বর্তমানে তেহরানে নেই। তাঁকে একটি নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে। শনিবার রয়টার্সকে এক সরকারি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
ইরানে শনিবার ভোরে হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলাকে ইসরায়েল ‘আগাম প্রতিরোধমূলক হামলা’ (প্রি-এম্পটিভ অ্যাটাক) বলেছে।
তেহরানের উত্তর ও পূর্বে শক্তিশালী বিস্ফোরণ
ইরানের রাজধানী তেহরানের উত্তর ও পূর্ব অংশে আরও বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার তেহরানে এসব বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর আগে শহরটির বিভিন্ন অংশে বিস্ফোরণের খবর আসে। তবে এসব বিস্ফোরণের উৎস বা ক্ষয়ক্ষতির বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!