ইরান, ট্রাম্প, খোমেনি
কাতারে ইরানি হামলার খবর নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়   ছবি: সংগৃহীত

বাহরাইন নিশ্চিত করেছে যে, দেশটিতে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ‘ফিফথ ফ্লিট’ বা পঞ্চম নৌবহরের সদর দপ্তর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। আল জাজিরা খবরে বলা হয়েছে, কুয়েতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণের পরপরই সেখানে সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে। এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতেও একটি বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য শীঘ্রই জানানো হবে।

বাহরাইনের মার্কিন দূতাবাস তাদের সকল কর্মীকে নিরাপদ আশ্রয়ে (শেল্টার-ইন-প্লেস) অবস্থান করার নির্দেশ দিয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশটিতে অবস্থানরত সকল মার্কিন নাগরিককেও একই সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক সতর্কবার্তায় বলা হয়, “নিজ বাসভবন বা অন্য কোনো নিরাপদ ভবনের ভেতর সুরক্ষিত কোনো জায়গা খুঁজে নিন। সেখানে প্রয়োজনীয় খাবার, পানি, ওষুধ ও অন্যান্য জরুরি সামগ্রী মজুদ রাখুন।” এর আগে কাতারে অবস্থিত মার্কিন দূতাবাস থেকেও একই ধরনের পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল।

হামলার আগে ইরানের ওপর ইসরায়েলি হামলার মধ্যেও কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, ‘নিরাপত্তা সংস্থাগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তাদের মূল লক্ষ্য হলো—জননিরাপত্তা রক্ষা করা; নাগরিক, প্রবাসী ও দর্শনার্থীদের সুরক্ষা নিশ্চিত করা এবং কোনো প্রকার বিঘ্ন ছাড়াই সব ধরনের সেবা কার্যক্রম চালু রাখা।’

সূত্র : আল জাজিরা

আরটিএনএন/এআই