পুঠিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ১।
পুঠিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ১।   ছবি: আরটিএনএন

রাজশাহীর পুঠিয়ার পলাশী গ্রামে ডাকাতির প্রস্তুতি কালে গ্রামবাসীর গণপিটুনিতে সন্দেহভাজন ডাকাত দলের ১জন নিহত ও ৭জন আহত হয়েছে। এ সময় তাদের সাথে থাকা পিক আপ ভ্যান পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। 

আজ ভোরে ট্রাকে করে ৮জন লোক ঘরের তালা কাটার যন্ত্র এবং দেশীয় অস্ত্রসহ গ্রামটিতে প্রবেশ করে। এসময় গ্রামবাসী এ ঘটনা প্রত্যেক্ষ করলে তাদেরকে আটক করা হয়। এসময় বিক্ষুব্ধ জনতা তাদের মারপিট করার সময় একজন গুরুতর আহত হয়ে পড়ে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সন্দেহভাজন ডাকাত দলের ১জনকে মৃত ঘোষণা করে চিকিৎসক। বাকি ৭জনকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে হাসপাতালে রয়েছে।

এ বিষয়ে রাজশাহী জেলা পুলিশ সুপার  মোহাম্মদ নাঈমুল হাছান বলেন, ভোর রাতে একটি ট্রাকে তালা কাটার যন্ত্র এবং দেশীয় অস্ত্রসহ গ্রামটিতে প্রবেশ করে ডাকাত দল। এসময় গ্রামবাসীর সন্দেহ হলে তাদের আটক করে এবং মারপিট করে। ১জন নিহত হয়েছে এবং ৭জন আহত। 

এই ঘটনায় দ্রুত মামলা দায়ের করা হবে এবং আহতরা সুস্থ হলে গ্রেফতার দেখানো হবে বলেও জানান তিনি।