বুধবার ০৪ মার্চ সিলেটের হিল ভিউ কনভেনশন সেন্টারে জাতীয় নাগরিক-পার্টি এনসিপির সিলেট বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোঃ নাহিদ ইসলাম বলেন, 'গণতন্ত্র থেকে দেশ আবারো এক দলীয় স্বৈরতন্ত্রের দিকে যাবে কিনা সে প্রশ্ন তৈরি হয়েছে। প্রশাসন এবং প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে।'
বাংলাদেশ ব্যাংক স্বেচ্ছাচারী নিয়োগ, দুদক এবং বাসসের কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, 'আমাদের আরেকটি লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। তবে এবার আমরা ভুল করতে চাই না। আমরা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে মাঠে নামবো। আমরা একটা গণঅভ্যুত্থান করেছি, গণঅভ্যুত্থানের পরবর্তী করণীয় ঠিক করতে আমরা অনেক ভুল করেছি। সেজন্য আজ দেশের এই বেহাল দশা তৈরি হয়েছে।'
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় যুবশক্তির আহ্বায়ক এডভোকেট তরিকুল ইসলাম, ছাত্রশক্তির সদস্য সচিব আবু বাকের মজুমদারসহ এনসিপির কেন্দ্রীয় ও সিলেট বিভাগীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ এগারো দলীয় জোটের সিলেট বিভাগীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!